বৃহস্পতিবার

২ এপ্রিল, ২০২৬ ১৯ চৈত্র, ১৪৩২

সিরাজগঞ্জে অবৈধ মজুদে ১,৫১০ লিটার জ্বালানি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬ ১৯:১৯

শেয়ার

সিরাজগঞ্জে অবৈধ মজুদে ১,৫১০ লিটার জ্বালানি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ২ এপ্রিল বিকেলে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসরাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, অভিযোগের ভিত্তিতে মবুপুর বাজারের ব্যবসায়ী হাসমত আলী ও আব্দুস সালামের দোকানে অভিযান চালানো হয়।

অভিযানে হাসমত আলীর দোকান থেকে ৬০০ লিটার পেট্রল ও ৪০০ লিটার ডিজেল এবং আব্দুস সালামের দোকান থেকে ৪২০ লিটার পেট্রল, ৮৫ লিটার ডিজেল ও ৫ লিটার অকটেন জব্দ করা হয়। সব মিলিয়ে মোট ১ হাজার ৫১০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুই ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উদ্ধার করা জ্বালানি তেল তাৎক্ষণিকভাবে স্থানীয়দের মধ্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



banner close
banner close