বৃহস্পতিবার

২ এপ্রিল, ২০২৬ ১৯ চৈত্র, ১৪৩২

জয়পুরহাটে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

জয়পুরহাট প্রতিনিধি:

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬ ১৪:২১

শেয়ার

জয়পুরহাটে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা
প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্ত্রীর সঙ্গে মান-অভিমানের জেরে ফরহাদ হোসেন ফারুক (৩৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (১ এপ্রিল) উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের খাসবাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার পারিবারিক কলহের জেরে ফারুকের সঙ্গে তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। এরপর ওই রাতেই ফারুক নিজ শয়নকক্ষের তীরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বুধবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



banner close
banner close