রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

বগুড়ায় হাম উপসর্গে এক শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ২৩:২৬

শেয়ার

বগুড়ায় হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ায় হুমায়রা নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার ভোরের দিকে শজিমেক হাসপাতালে হামের রোগীদের জন্য খোলা আইসোলেশন ওয়ার্ডে এই শিশু মারা যায়।

সন্ধ্যায়, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের উপ- পরিচালক মো. মনজুর -এ- মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুটির বাবা-মা বগুড়া জেলার শেরপুরের বাসিন্দা। হুমায়রা নামে এই শিশুটি হামের উপসর্গ নিয়ে গতকাল ভর্তি হয়। তার শরীরে র‍্যাশ ছিল। পরে ভোরে মারা যায় সে।

তিনি আরও বলেন, আমাদের হাসপাতালে হামের রোগীর জন্য আইসোলেশন বিভাগ খোলা হয়েছে। সেখানে এখন উপসর্গ নিয়ে ১০ শিশু চিকিৎসাধীন। এখন পর্যন্ত আমরা ১৮ টি শিশুর হামের পরীক্ষা করেছি। কোনো শিশুর শরীরে হাম পজিটিভ পাইনি।

ডা. মো. মনজুর -এ- মুর্শেদ আরও বলেন, এই শিশুটির স্যাম্পল নেয়ার চেষ্টা করেছিল আমাদের চিকিৎসক। তবে শিশুটির অভিভাবক নিতে দেয়নি। তাদের অনুমতি ছাড়া এটা নেয়াও সম্ভব হয় না।