শুক্রবার

৩ এপ্রিল, ২০২৬ ২০ চৈত্র, ১৪৩২

কুমিল্লায় বগি রেখে চলে গেল উদয়ন ট্রেন,যাত্রীদের মাঝে চরম ভোগান্তি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ০৯:৩৭

আপডেট: ১ এপ্রিল, ২০২৬ ১১:১৯

শেয়ার

কুমিল্লায় বগি রেখে চলে গেল উদয়ন ট্রেন,যাত্রীদের মাঝে চরম ভোগান্তি
ছবি বাংলা এডিশন

ট্রেনের নড়বড়ে হুক ভেঙ্গে যাওয়া'য় অন্যান্য বগির সাথে সংযোগস্থল রাখতে পারেননি উদয়ন ৭২৪ নম্বর এক্সপ্রেস ট্রেনটি।

সিলেট থেকে চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের হুক ভেঙ্গে গিয়ে প্রায় ৩টি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যাত্রী সাধারনের মাঝে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

বুধবার সকাল ৬টায় কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশন সংলগ্ন ৩টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বগি রেখে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি প্রায় ১ কিলোমিটার দূরে চলে যায়।

মঙ্গলবার রাত ১০.৫০ মিনিটে এক ঘন্টা বিলম্বে চট্টগ্রামের উদ্দেশে ট্রেনটি সিলেট স্টেশন ছেড়ে আসে। বুধবার সকাল ৬টার পর পর হাসানপুর এলাকায় উদয়ন ট্রেনের সর্বশেষ বগিটি বিচ্ছিন্ন হয়ে যায়।

বিচ্ছিন্ন হওয়া বগির পাশে ‘গার্ড ব্রেক বগি’ ছিল। এ বগিতে থাকেন ট্রেন পরিচালক বা গার্ড। সেখানে ক্যান্টিন ও ১৫টি যাত্রীর আসনও থাকে।

এদিকে উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়া ট্রেনের যাত্রীদের মাঝে চরম দুভোর্গ দেখা গেছে। ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সিলেট থেকে চট্টগ্রাম ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাতে খুব বিলম্ব সৃষ্টি করে।

প্রায় ২ ঘন্টা চেষ্টা করে উদয়ন ট্রেনের রেখে যাওয়া বগি গুলো পূণরায় ট্রেনের ইঞ্জিনের সাথে সংযোগস্থল হলে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে হাসানপুর এলাকা ত্যাগ করেন।



banner close
banner close