মঙ্গলবার

৩১ মার্চ, ২০২৬ ১৭ চৈত্র, ১৪৩২

টঙ্গীতে মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে ১৭ জন গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬ ১৮:৫৫

শেয়ার

টঙ্গীতে মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে ১৭ জন গ্রেফতার
ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মাদক ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ১৭ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে টঙ্গী বাজারসহ থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেফতারদের মধ্যে তিনজন চিহ্নিত ছিনতাইকারী, একজন পরোয়ানাভুক্ত আসামি এবং ১৩ জন সন্দেহভাজন মাদকসেবী রয়েছেন। গ্রেফতারকৃতদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন মিলন গাজী, এনায়েত হোসেন ওরফে রাজু, বাবু, সিফাত, মেহেদী হাসান দিপু, মঞ্জু, ইয়াছিন আরাফাত, সুমন মিয়া মোল্লা, মোসাদ্দিক, মিজান আলী, সাদিক হোসেন, নাসির আহম্মেদ শাফিন, শাহিরাজ খান আলিফ, সাজ্জাদ হোসেন, আজিজুল ইসলাম, ফয়সাল ও রাকিব।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।



banner close
banner close