মঙ্গলবার

৩১ মার্চ, ২০২৬ ১৭ চৈত্র, ১৪৩২

উপবন এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬ ০৯:৩২

শেয়ার

উপবন এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ সাময়িক বন্ধ
ছবি সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে ভানুগাছ ও শমশেরনগর স্টেশনের মাঝামাঝি পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের পর ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং বিকল্প ইঞ্জিন সিলেট থেকে আনা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ইঞ্জিনে ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার ফলে সিলেটগামী যাত্রীদের দুর্ভোগে পড়তে হয় এবং কয়েকশ যাত্রীর যাত্রা বিঘ্নিত হয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প ইঞ্জিন পৌঁছালে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে এবং এখন পর্যন্ত বড় ধরনের সময়সূচি বিপর্যয়ের তথ্য পাওয়া যায়নি।



banner close
banner close