জয়পুরহাটের কালাই উপজেলায় পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ সাতজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৪১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, সাতটি মোবাইল ফোন এবং নগদ ১৯ হাজার ৩৯৪ টাকা উদ্ধার করা হয়।
রবিবার ও সোমবার (২৯ ও ৩০ মার্চ) উপজেলার আহাম্মেদাবাদ ও উদয়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কালাই থানা পুলিশ।
পুলিশ জানায়, আহাম্মেদাবাদ ইউনিয়নের একডালা গ্রাম থেকে ছানোয়ার হোসেনের স্ত্রী জোবেদা বেগম (৩৮)-এর কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ছয়টি বাটন ফোন, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ১৯ হাজার ৩৯৪ টাকা উদ্ধার করা হয়। একই ইউনিয়নের হারুন্জা ফকিরপাড়া গ্রাম থেকে ওবায়দুল রহমানের ছেলে মনোয়ার হোসেন (২৩)-কে ছয় পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
এছাড়া উদয়পুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে মৃত ময়েন উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৫), জহির উদ্দিনের ছেলে জাবেদুর আলী (৩৯), হারুন্জা পশ্চিমপাড়া গ্রামের ছাকাউল ইসলামের ছেলে আবু হাসান (৩৫), দক্ষিণ ভাবকি গ্রামের সাইদুর রহমানের ছেলে শাহীন মন্ডল (৩২) এবং তার স্ত্রী পলি বেগম (২৫)-কে আটক করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
.jpg)







