সোমবার

৩০ মার্চ, ২০২৬ ১৬ চৈত্র, ১৪৩২

টঙ্গী উড়ালসেতুতে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

গাজীপুর প্রতিনিধি:

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ১৯:৫২

শেয়ার

টঙ্গী উড়ালসেতুতে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা
ছবি বাংলা এডিশন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী-আব্দুল্লাহপুর উড়ালসেতুতে একটি প্রাইভেটকারে আগুন লেগে গাড়িটি পুড়ে গেছে। সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর কাদেরিয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার উড়ালসেতু থেকে মহাসড়কে নামার সময় হঠাৎ আগুন ধরে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে নেমে আসা এক নারী যাত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা রাইড শেয়ারিংয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে টঙ্গীর চেরাগআলী যাচ্ছিলেন। গন্তব্যের কাছাকাছি পৌঁছালে হঠাৎ গাড়িতে আগুন লাগে, তবে সবাই দ্রুত নেমে নিরাপদে সরে যেতে সক্ষম হন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



banner close
banner close