চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর-কয়রাডাঙ্গা সড়কে রবিবার দিবাগত রাত (৩০ মার্চ) আনুমানিক রাত ৩টার দিকে লরিভর্তি পেট্রোল ব্যারেলে নামানোর সময় হাতেনাতে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, খাদিমপুর এলাকার একটি স্থানে ট্যাংক লরি থেকে ড্রামে পেট্রোল খালাস করে ট্রাক্টরের ট্রলিতে তোলা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তেলসহ সংশ্লিষ্টদের আটক করে থানায় নিয়ে যায়।
আটক তেলের মধ্যে আটটি ব্যারেলে প্রায় ১ হাজার ৭০০ লিটার পেট্রোল পাওয়া গেছে। এছাড়া ট্যাংক লরিতে আরও প্রায় ৭ হাজার ৪০০ লিটার তেল রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানায়, তেলবাহী গাড়িটি চুয়াডাঙ্গার দৌলতদিয়ার এলাকা থেকে খাদিমপুরে আসে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ঈসরায়ল বলেন, আটক তেলভর্তি ট্যাংক লরিটি বর্তমানে থানায় রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








