সোমবার

৩০ মার্চ, ২০২৬ ১৬ চৈত্র, ১৪৩২

দর্শনা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে আপত্তিকর জিনিস রেখে ছবি, থানায় অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ১৭:৫৭

শেয়ার

দর্শনা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে আপত্তিকর জিনিস রেখে ছবি, থানায় অভিযোগ
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে মেয়েদের ব্যবহৃত আপত্তিকর জিনিস রেখে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে তারা দর্শনা থানায় খবর দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির জানান, সোমবার বিকালে কে বা কারা অবৈধভাবে বিদ্যালয় চত্বরে প্রবেশ করে শহীদ মিনারে আপত্তিকর কিছু জিনিস রেখে ছবি তোলে। পরে এসব ছবি ফেসবুকে দেখতে পেয়ে তিনি বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় তিনি দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসানের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

প্রধান শিক্ষক আরও জানান, বিদ্যালয়ে দুপুর দুইটায় ছুটি হলে সব গেট তালা দিয়ে চলে আসা হয়। এর আগেও বহিরাগত কিছু যুবক বিদ্যালয় ভবনের বিভিন্ন দেওয়ালে আপত্তিকর কথা লিখে রেখেছিল, যা মুছে ফেলা হয়েছে। তিনি এবারের ঘটনাকে শহীদ মিনারের অবমাননা ও মেয়েদের প্রতি অসম্মানজনক উল্লেখ করে প্রশাসনের আইনি সহায়তা চেয়েছেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, প্রধান শিক্ষক বিষয়টি তাকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close