কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।
ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায়। স্টারলাইন পরিবহণের একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক জামাল হোসেন (৫২) নিহত হন। মুমূর্ষু অবস্থায় প্রাইভেটকারে থাকা চারজনকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের সবাই মারা যান।
নিহতদের মধ্যে রয়েছে আব্দুল মুমিন (৪৮), ঝর্না আক্তার (৪২), লাবিবা আক্তার (১৪) ও আরশাদ (১০)। তারা নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার বাসিন্দা।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন জানান, দুর্ঘটনার প্রাথমিক তদন্ত চলছে এবং স্টারলাইন পরিবহণের সঙ্গে সংঘর্ষের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন:



.jpg)




