বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ২০:৫৯

শেয়ার

বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত
ছবি সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর এলাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে হামজা মুন্সী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি রুহুল আমিন মুন্সীর ছেলে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, একদল দুষ্কৃতিকারী বাড়িতে ঢুকে হামজা মুন্সীকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের চাচা বাচ্চু মুন্সী জানিয়েছেন, গুলির শব্দ শুনে বাইরে বের হলে তিনি দেখতে পান প্রায় ছয়জন মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। তিনি বলেন, নিহত হামজা মুন্সী খুলনায় বসবাস করতেন এবং তার ধারণা, খুলনার কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

নিহতের পিতা রুহুল আমিন মুন্সী বলেন, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ তাদের বাড়িতে ঢুকে তার ছেলেকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। তিনি সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তের জন্য তদন্ত শুরু করেছে।



banner close
banner close