মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সরকারি আকবর আলী কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে সশস্ত্র সংগ্রামে অংশ না নিলে দেশ স্বাধীন হতো না। তাদের আত্মত্যাগের ফলেই আজকের স্বাধীন বাংলাদেশ গড়ে উঠেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় একটি দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া এবং উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামানসহ অন্যান্যরা।
আরও পড়ুন:








