সিরাজগঞ্জ প্রতিনিধিঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিরাজগঞ্জের সলঙ্গা থানার হড়িণচড়া বাজারে অভিযান চালিয়ে ১৭৫ বোতল স্কাফসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। অভিযানে আসামীর কাছ থেকে একটি পিকআপ, একটি মোবাইল ফোন এবং নগদ ২,৩৯০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আব্দুল গফুর (৪৩), চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও পরিবহন করছিলেন। তার বিরুদ্ধে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল।
র্যাব-১২ সদর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি জানিয়েছেন, এই অভিযান মাদকবিরোধী কার্যক্রমের অংশ এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র্যাব প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন:








