সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফসল চুরির ঘটনায় সাক্ষ্য দেওয়ার জেরে ৭০ বছর বয়সী মোঃ আনছর আলীকে মারধর এবং ৬ বছর বয়সী শিশুকে জড়িয়ে দায়েরকৃত ধর্ষণচেষ্টা মামলা প্রত্যাহার ও জমি থেকে ফসল লুটপাটের ক্ষতিপূরণের দাবিতে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টায় নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, গত ১৮ মার্চ নছরনগর গ্রামের আনছর আলী নিজ মালিকানাধীন ফসলি জমিতে কাজ করছিলেন। তখন প্রতিবেশী ছয় বছরের এক শিশু নিকটবর্তী জমিতে খেলছিল। শিশুটির চাচাতো ভাই মোঃ আলমগীর অভিযোগ করে যে আনছর আলী শিশুটিকে ধর্ষণচেষ্টার চেষ্টা করেছেন, কিন্তু আনছর আলী পালিয়ে যান। তবে তার পরিবারের দাবি, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে ফাঁসানো হয়েছে।
অভিযোগ ও বিবাদের জেরে স্থানীয়রা আনছর আলীর ওপর আক্রমণ চালান। তাকে মারধর করে বাজারে জুতার মালা পরিয়ে বাড়িতে বেঁধে রাখার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে আনছর আলীকে উদ্ধার করেন। ঘটনার পরদিন তার পরিবারের ফসলি জমি থেকে ফসল লুটপাট এবং বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগও আসে।
মানববন্ধনে স্থানীয়রা দাবি করেন, আনছর আলী একজন সৎ মানুষ এবং তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। ৭০ বছর বয়সী বৃদ্ধকে এভাবে হেনস্তা করা ও ফসল লুটপাট করা অনৈতিক। তারা সঠিক বিচার ও ক্ষতিপূরণ চেয়েছেন।
দোয়ারাবাজার থানার ওসি তারিকুল ইসলাম তালুকদার জানান, আসামি বর্তমানে জেলহাজতে আছেন এবং বিষয়টি তদন্তাধীন।
আরও পড়ুন:








