রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ০৮:৪৭

শেয়ার

চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা
ছবি সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় বাংলাদেশ মিলিটারি গেট সংলগ্ন স্থানে চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগিতে আগুন ধরে যায়। আগুন লাগার পরপরই যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন লাগার পর থেকে বগিগুলোতে ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা গেছে।

কুমিরা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা আহসান আলী জানিয়েছেন, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।