রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় বুধবার (২৫ মার্চ) বিকালে রাজবাড়ী থেকে ঢাকাগামী ‘সোহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিঘাট এলাকায় পৌঁছানোর পর বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে যাত্রীদের মধ্যে তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) উদ্ধার কার্যক্রম শুরু করে। সংস্থাটির উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, বাসটিতে থাকা যাত্রীদের মধ্যে ৮ থেকে ৯ জন নিজ উদ্যোগে বের হতে পেরেছেন। তবে বাকি যাত্রীদের অবস্থা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
আরও পড়ুন:







.jpg)
