গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ড্রিমল্যান্ড পার্কে ঈসা (আ.)-এর মূর্তি স্থাপনকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মূর্তি অপসারণের দাবিতে স্থানীয়রা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্কে সম্প্রতি স্থাপিত এই মূর্তিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এলাকাবাসীর দাবি, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে দ্রুত মূর্তিটি অপসারণ করতে হবে। অন্যথায় তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
বিক্ষুব্ধ স্থানীয়রা জানান, বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই তারা এর প্রতিবাদ জানিয়ে আসছেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ স্থানীয় ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং তা মেনে নেওয়া সম্ভব নয়। ২৪ ঘন্টার ভিতর মূর্তি অপসারণ না করলে আইনি পদক্ষেপ এবং প্রয়োজনে কঠিন কর্মসূচির ঘোষণা দিয়েছে এলাকাবাসী।
আরও পড়ুন:


.jpg)





