ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোসাম্মৎ আলপিনা বেগম (২৭) সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামের হুরন আলীর মেয়ে। অভিযুক্ত সোহেল মিয়া ওই গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানিয়েছে, বিয়ের পর থেকে সোহেল মিয়া বিভিন্ন সময় টাকার জন্য আলপিনা বেগমের ওপর চাপ সৃষ্টি করতেন। সম্প্রতি ১৫ হাজার টাকা দেওয়ার পরও তিনি আরও টাকার জন্য চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
নিহতের বাবা হুরন আলী অভিযোগ করে বলেন, তার মেয়েকে মারধর করে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে তাকে বিষ খাওয়ানো হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:


.jpg)





