মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

নাসিরনগরের দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত দুই, আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ২০:০০

শেয়ার

নাসিরনগরের দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত দুই, আহত ৪০
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোয়ালনগরে পূর্ব শত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে মসজিদের ইমামসহ ২ জন নিহত হয়েছেন এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নাসিরনগর,সংঘর্ষ,নিহত,আহত

গত মঙ্গলবারের সংঘর্ষের জের ধরেই আজ সকালে আবারও দুই গোষ্ঠীর লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রহিম গোষ্ঠীর আক্তার মিয়া এবং মসজিদের ইমাম নিহত হন বলে জানা গেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

এ বিষয়ে পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷



banner close
banner close