সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে এ অভিযানে পাঁচজন সিএনজি চালককে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বেলকুচি-সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে বেলকুচি ও এনায়েতপুরগামী সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে অভিযুক্ত চালকদের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করেন।
উপজেলা প্রশাসন জানায়, অতিরিক্ত ভাড়া আদায়কারী বাস, সিএনজিসহ সব ধরনের যানবাহনের বিরুদ্ধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
আরও পড়ুন:








