মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

সালিশ বৈঠককে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ১৯:১৫

শেয়ার

সালিশ বৈঠককে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে সালিশ বৈঠককে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক এবং স্থানীয় সাবেক মেম্বার চান্দুর অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close