রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

মেহেরপুর গাংনীতে তেল পাম্পে বাগবিতণ্ডা, বিএনপি নেতাকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ১৭:১৪

শেয়ার

মেহেরপুর গাংনীতে তেল পাম্পে বাগবিতণ্ডা, বিএনপি নেতাকে গণপিটুনি
ছবি সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় তেল পাম্পে জ্বালানি নিতে গিয়ে বাগবিতণ্ডার জেরে আব্দুল ওহাব বুলবুল নামে এক বিএনপি নেতা গণপিটুনির শিকার হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালনগর গ্রামের রূপক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত আব্দুল ওহাব বুলবুল গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মোটরসাইকেলে জ্বালানি নিতে ফিলিং স্টেশনে গেলে পাম্পের কর্মচারী ও স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায় এবং তাকে মারধর করে।

ঘটনার সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পুলিশের একটি বিশেষ দল পাঠানো হয়েছে।