রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬ ২২:২৫

শেয়ার

সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক
ছবি সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সীমান্ত দিয়ে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় চার শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। এ সময় দুটি লেগুনা গাড়ির চালককেও আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার ২২ মার্চ ভোরে। আটককৃত ব্যক্তিরা হলেন মিজানুর মল্লিক ৩৫, রেশমা বেগম ২৮, গোলাম রাব্বী ১১, মো. কাউসার গাজী ৪০, মো. আল আমিন গাজী ৩০, ইমরান খাঁ ২৫, মঞ্জুরা বেগম ৫০, আছমা বেগম ২১, হালিম খাঁ ৩৮, নাজমা বেগম ৩৫, রাশিদুল ৫, লিমা খাঁ ১৫, আব্দুল জয়নাল খাঁ ১৪, মো. রবিউল ইসলাম ২৫, মুসকান বেগম ২২, মো. রুবেল হোসেন ২৬, মুক্তা বেগম ২২ ও পারভিন আক্তার ৪৫। লেগুনা গাড়ির চালক ইকবাল হোসেন ২৪ ও রুস্তুম আলী ৩৩-কে আটক করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন যে ডিবির হাওর সীমান্ত দিয়ে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারত থেকে দেশে প্রবেশের সময় চার শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুটি লেগুনার চালককেও আটক করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।