মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬ ১১:১০

আপডেট: ২২ মার্চ, ২০২৬ ১১:২৪

শেয়ার

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আঞ্জুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে পিকআপে থাকা চারজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।



banner close
banner close