শনিবার

২১ মার্চ, ২০২৬ ৭ চৈত্র, ১৪৩২

জামালপুর দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে চার শিশু নিহত, নিখোঁজ দুই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ২০:৫১

শেয়ার

জামালপুর দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে চার শিশু নিহত, নিখোঁজ দুই
ছবি সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ড্রাম ব্রিজ ভেঙে পড়ে ব্রহ্মপুত্র নদে নিমজ্জিত হয়ে চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরের থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও তার মেয়ে খাদিজা (১২), একই উপজেলার ডাকাতিয়া পাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০) এবং বেলতলি রেলগেট এলাকার হাবীবুল্লাহর ছেলে আবীর হোসেন (১৪)।

স্থানীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে প্রতি বছর ভাসমান এ ব্রিজ ও নদীর পাড়ে মানুষের ব্যাপক সমাগম হয়। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। শনিবার অতিরিক্ত চাপের কারণে এটি ভেঙে যায়। এ সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। অনেকে সাঁতার কেটে তীরে উঠলেও কিছু শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়। পরে আরেকজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান জানান, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।



banner close
banner close