শনিবার

২১ মার্চ, ২০২৬ ৭ চৈত্র, ১৪৩২

সিরাজগঞ্জে দুই মোটরসাইকেল সংঘর্ষে আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ২০:৪৪

শেয়ার

সিরাজগঞ্জে দুই মোটরসাইকেল সংঘর্ষে আহত ৩
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় কড্ডা-জামতৈল আঞ্চলিক সড়কের ভারাঙ্গা পল্লী বিদ্যুত অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বেপরোয়া ড্রাইভিংকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

সদর থানার উপ-পরিদর্শক পতিন কুমার বনিক জানান, একটি মোটরসাইকেলে তিনজন এবং অপরটিতে একজন আরোহী ছিলেন। বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেল বেপরোয়া গতির কারণে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে তিন আরোহী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে গুরুতর আহত দুইজনকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

উপ-পরিদর্শক পতিন কুমার বনিক আরও জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।



banner close
banner close