মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

ঈদ বোনাসের প্রলোভনে যুবককে গলা কেটে হত্যা, ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ১৮:৫১

শেয়ার

ঈদ বোনাসের প্রলোভনে যুবককে গলা কেটে হত্যা, ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক যুবককে ঈদ বোনাস দেওয়ার প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করার ঘটনা ঘটেছে। নিহত সোহেল রানা (২৫) কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে। শনিবার সকালে কায়েমপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার রাতে ঈদ বোনাস দেওয়ার কথা বলে সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে আনা হয়। রাত পার হওয়ার পরও সে বাড়ি ফেরেনি। শনিবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ জানায়, মরদেহে গলা কাটা এবং মাথা ও গালসহ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম এনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্তদের শনাক্ত করেছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবার এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।



banner close
banner close