শনিবার

২১ মার্চ, ২০২৬ ৭ চৈত্র, ১৪৩২

চুয়াডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেল-বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে নিহত এক আহতআ দুই

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ১৬:৩৮

শেয়ার

চুয়াডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেল-বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে নিহত এক আহতআ দুই
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে দ্রুতগতির মোটরসাইকেল-বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক সুরুজ আলী নিহত হয়েছে।

নিহত সুরুজ আলী শহরের ইসলামপাড়ার স্বপন আলীর ছেলে।

আহত অপর মোটরসাইকেল আরোহী শহরের শ্মশানপাড়ার ইমন হোসেনের ছেলে হৃদয় হোসেন ও বাইসাইকেল চালক পৌর এলাকার হাজরাহাটীর পটলা পীরের ছেলে ইন্তাদুল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের সংঘর্ষ হলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের চালক বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই সে নিহত হয়। স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। আহত হৃদয় ও ইন্তাদুলের অবস্থা আশঙ্কাজনক।

চূয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় ৩ জন হতাহত হয়েছে। এ ব্যাপারটি নিয়ে কেউ থানায় অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।



banner close
banner close