শুক্রবার

২০ মার্চ, ২০২৬ ৬ চৈত্র, ১৪৩২

খুকনী ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক হোসেন

সেলিম রেজা সিরাজগঞ্জ

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬ ১৯:৪৬

আপডেট: ২০ মার্চ, ২০২৬ ২০:৩১

শেয়ার

খুকনী ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক হোসেন
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৯ নম্বর খুকনী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলহাজ্ব মো. ফারুক হোসেন স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন। বিভিন্ন স্তরের মানুষের মধ্যে তার নাম নিয়ে আলোচনা বাড়ছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক হোসেন দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় অংশগ্রহণ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকার কারণে এলাকায় তার একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে বলে অনেকেই মনে করছেন।

একাধিক ভোটার জানান, অতীতে কিছু প্রার্থীর কারণে প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিজ্ঞতা রয়েছে। এ কারণে আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও জবাবদিহিমূলক নেতৃত্বের প্রতি ভোটারদের আগ্রহ দেখা যাচ্ছে। তাদের মতে, এ প্রেক্ষাপটে ফারুক হোসেনের প্রতি সমর্থন বাড়ছে।

খুকনী ইউনিয়নের বিভিন্ন চা-স্টল, বাজার ও সামাজিক পরিসরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। এসব আলোচনায় ফারুক হোসেনের নাম ঘন ঘন উঠে আসছে বলে স্থানীয়দের দাবি।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমান পরিস্থিতি ও জনসমর্থনের প্রবণতা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে।



banner close
banner close