শুক্রবার

২০ মার্চ, ২০২৬ ৬ চৈত্র, ১৪৩২

বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬ ১৮:৫৬

শেয়ার

বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ৭
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে রোজাদার ছাবিদ মিয়ার সামনে আলাল মিয়া বিড়ি খাওয়ার সময় ধোঁয়া ছুড়লে এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে ওঠে। পরে ইফতারের আগ মুহূর্তে নিজ নিজ এলাকায় গিয়ে ছাবিদ গোষ্ঠী ও আলাল গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের সাতজন আহত হন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইফতারের সময় খবর পেয়ে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।



banner close
banner close