রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

সরাইলে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬ ১৮:২৭

শেয়ার

সরাইলে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে পরিচালিত অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে সরাইলে বিজিবি-২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২৫ ব্যাটালিয়নের মুকুন্দপুর বিওপির একটি দল বিজয়নগরের কামালমোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি জঙ্গলের ভেতরে মাটির নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৬০০ পিস স্মার্টফোনের ডিসপ্লে, ১৩ হাজার ৬২৮ পিস চশমা এবং ৩৪৩ পিস শাড়ি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকা।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।