রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

বান্দরবানে পাহাড়ের পাদদেশ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি:

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ১৭:০৫

শেয়ার

বান্দরবানে পাহাড়ের পাদদেশ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

বান্দরবান পৌরসভার কানাপাড়া এলাকা থেকে রমেসিং তঞ্চগ্যা (২৮) ও বৃষ্টি মার্মা (৪) নামে মা-মেয়ের দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (১৯ মার্চ) দুপুরে বান্দরবান পৌরসভার মেঘলা লালমোহন বাগান এলাকা থেকে এ মরদেহ দুইটি উদ্ধার করা হয়। নিহত রমেসিং তঞ্চগ্যা (২৮) ও তার মেয়ে বৃষ্টি মার্মা (৪) মেঘলা কানা পাড়া এলাকার বাসীন্দা।

স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল রাত থেকে রমেসিং তঞ্চগ্যা ও তার মেয়ে বৃষ্টি মারমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে আজ সকালে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার উচু এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখা যায় তাদের। পরে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজ দুপুরে স্থানীয়দের সহায়তায় লাশ মরদেহ দুইটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়। পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন স্থানীয় অনেকেই। তবে ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন করে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান এলাকাবাসী।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।