বৃহস্পতিবার

১৯ মার্চ, ২০২৬ ৫ চৈত্র, ১৪৩২

চাঁদপুরে জামায়াতের ঈদ উপহার বিতরণ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ১৪:০৭

শেয়ার

চাঁদপুরে জামায়াতের ঈদ উপহার বিতরণ
ছবি: বাংলা এডিশন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর শহর ও সদর জামায়াতের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত সহস্রাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া।

তিনি বলেন,আমাদের স্বাদ আছে, কিন্তু সাধ্য তেমন নেই। তারপরও আমরা চেষ্টা করেছি সাধ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়াতে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করব।

তিনি আরও বলেন, “রমজানের শিক্ষা আমাদেরকে সহমর্মিতা, মানবিকতা ও ত্যাগের বার্তা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাই, একটি বৈষম্যহীন মানবিক সমাজ গড়ে উঠুক, যেখানে কেউ অভুক্ত থাকবে না। এই লক্ষ্য নিয়েই আমাদের সামান্য প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

দিনব্যাপী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াত কার্যালয়ে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, চাঁদপুর পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাই লাভলু প্রমূখ।

এসব অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং উপকারভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন।



banner close
banner close