বৃহস্পতিবার

১৯ মার্চ, ২০২৬ ৫ চৈত্র, ১৪৩২

আদমদীঘিতে র‌্যাবের অভিযানে ২৬৪ বোতল মাদকসহ আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ১২:৪৩

আপডেট: ১৯ মার্চ, ২০২৬ ১২:৪৪

শেয়ার

আদমদীঘিতে র‌্যাবের অভিযানে ২৬৪ বোতল মাদকসহ আটক ১
ছবি বাংলা এডিশন

বগুড়া জেলার আদমদীঘি থানাধীন এলাকায় র‌্যাব-১২, সিরাজগঞ্জের অভিযানে ১৯২ বোতল ফেন্সিডিল ও ৭২ বোতল ফেন্সিবিলসহ মোট ২৬৪ বোতল মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় বুধবার (১৮ মার্চ) রাত ৭টা ৪৫ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল আদমদীঘি থানার ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের দক্ষিণ পাশে নিমাইদীঘি রেলগেট এলাকায় জুই স্টোরের সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক পরিবহনের সময় ১৯২ বোতল ফেন্সিডিল ও ৭২ বোতল ফেন্সিবিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ছাড়া মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তি মো. সোহেল আল জাহান (৪৪)। তার বাড়ি বরগুনা সদর উপজেলার কুমড়াখালি এলাকায়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে তা সংরক্ষণ ও পরিবহন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে বগুড়ার আদমদীঘি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



banner close
banner close