মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ১২:০১

শেয়ার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা
ছবি সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও পথে বেশ কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়, এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকে এলেঙ্গা বাস স্টেশন, রাবনা বাইপাস ও আশেকপুর বাইপাস এলাকায় এই দীর্ঘ যানজট দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বাসের অভাবে অনেক যাত্রী ট্রাক, পিকআপ ও মাক্রোবাসে বাড়ি ফিরছেন। কেউ কেউ দ্বিগুণ ভাড়া দিয়েও ভাড়ায়চালিত মোটরসাইকেল ও প্রাইভেটকারে গন্তব্যে যাচ্ছেন। উচ্চ ভাড়া এড়াতে নিম্ন আয়ের যাত্রীদের অনেকেই খোলা ট্রাক ও পিকআপের পেছনে চড়ে যাত্রা করছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মহাসড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ জানান, রাত থেকে ভোর পর্যন্ত অতিরিক্ত যানবাহনের চাপ এবং বিকল যানের কারণে মহাসড়কে ধীরগতি সৃষ্টি হয়। তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং যানজট নিরসনে কাজ চলছে। তবে পুলিশের দাবির বিপরীতে এখনো সড়কের বিভিন্ন পয়েন্টে যানজট বিরাজ করছে এবং চালক ও যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।



banner close
banner close