রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

যাত্রী ভেবে ইউএনওর কাছে অতিরিক্ত ভাড়া দাবি, দুই চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ১১:৪৩

শেয়ার

যাত্রী ভেবে ইউএনওর কাছে অতিরিক্ত ভাড়া দাবি, দুই চালককে জরিমানা
ছবি সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ভেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অতিরিক্ত ভাড়া দাবি করায় দুই মাহেন্দ্র চালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) এ ঘটনা ঘটে।

জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দৌলতদিয়া ঘাটে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন।

অভিযান চলাকালে বাসের দুই যাত্রীর কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়। একই সঙ্গে মাহেন্দ্র স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া দাবি করার অভিযোগে দুই চালককে জরিমানা করা হয়।

এ বিষয়ে ইউএনও সাথী দাস জানান, যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে এবং অনিয়মের দায়ে সংশ্লিষ্ট চালকদের জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে উপজেলা প্রশাসনের নজরদারি ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।