পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরার সময় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় লঞ্চের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন এবং অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন।
বুধবার ১৮ মার্চ বিকাল প্রায় ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ থেকে ট্রলারে করে আসা কয়েকজন যাত্রী ঢাকা-ইলিশা রুটের একটি লঞ্চে পেছন দিক দিয়ে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় জাকির সম্রাট-৩ নামের একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারে থাকা কয়েকজন যাত্রী দুই নৌযানের মাঝে চাপা পড়ে হতাহত হন। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট লঞ্চটি দ্রুত টার্মিনাল এলাকা ত্যাগ করে।
ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রলার থেকে আহত এক নারীকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল-এ পাঠান। তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত জানা যায়নি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া নারী মানসিকভাবে আঘাতপ্রাপ্ত থাকায় তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারছেন না। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন:








