পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার(১৮ মার্চ) সকাল ১০ টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে ২১৩ জনের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবিক সহায়তা প্রদান করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমির মো. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা পেয়েছি।সেখান থেকে প্রত্যেকের ২ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। আমরা ১০ লক্ষ টাকা গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিলিয়ে দিতে চাই।খুব ভালো হতো আমরা যদি বাড়ি বাড়ি গিয়ে আপনাদের হাতে টাকা পৌছিয়ে দিতে পারতাম। কিন্তু সময় কম থাকায় আপনাদের একত্রিত করে এই আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমি আপনাদের নেতা বা এমপি নয় আপনাদের সেবক হিসেবে থাকতে চাই। উন্নয়নের জন্য আপনাদের আর আমাদের কাছে দারস্থ হতে হবে না আমরাই আপনাদের কাছে পৌঁছিয়ে যাবো। এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা,শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট যেটা উন্নয়নের প্রয়োজন সেটা আমাদের নখদর্পনে আছে।পর্যায়ক্রমে সবকাজ করা হবে ইনশাআল্লাহ।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে জীবননগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








