সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা এলাকায় অভিযান চালিয়ে ৪৯৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) রাত প্রায় ৯টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১২ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল সলঙ্গা থানাধীন ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ৪৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সারোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ এক হাজার ২৫০ টাকা।
গ্রেফতারকৃত সারোয়ার হোসেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ঘুড়কা এলাকার মৃত সোবহান মন্ডলের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সলঙ্গা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:








