বুধবার

১৮ মার্চ, ২০২৬ ৪ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সিরাজগঞ্জ সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ সিরাজগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, দুই বাসের সুপারভাইজার জরিমানা যমুনা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় ৬ কোটি ৪৪ লাখ টাকা বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার নিশ্চিতকরণ চুয়াডাঙ্গার জীবননগরে পিতার হাতে অপহৃত শিশু উদ্ধার, মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেফতার ২ বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: চালকসহ নিহত ৩, আহত ৯ যুক্তরাষ্ট্রের ইরানের সামরিক স্থাপনায় বড় ধরনের বিমান হামলা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া বন্ধ ও চাঁদাবাজি রোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান: রফিকুল ইসলাম খান

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: চালকসহ নিহত ৩, আহত ৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬ ১১:২৪

শেয়ার

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: চালকসহ নিহত ৩, আহত ৯
ছবি সংগৃহীত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও নয়জন।

নিহতরা হলেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। আহতদের মধ্যে নারী ও শিশুসহ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই গাড়িটিতে আগুন ধরে দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আগুনের তীব্রতা বেশি হওয়ায় অনেক যাত্রীর বের হওয়ার সুযোগ সীমিত ছিল। এতে ঘটনাস্থলেই চালক দগ্ধ হয়ে মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



banner close
banner close