রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

বেলকুচিতে ২৫০ দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬ ১৮:০২

শেয়ার

বেলকুচিতে ২৫০ দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় প্রায় ২৫০ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রীর বিশেষ উপহার প্যাকেজ বিতরণ করা হয়েছে। কানাডার অন্টারিও প্রদেশের ব্র্যাম্পটন প্রবাসী মুস্তাফিজুর রহমান খাঁনের উদ্যোগে এবং তার প্রবাসী ও দেশীয় বন্ধুদের যাকাত তহবিলের অনুদানে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

সোমবার ১৬ মার্চ রাতে বেলকুচি উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মর্ত্তুজা খাঁন। পুরো কার্যক্রমে সহযোগিতা করে কানাডাভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান কানেক্ট শেয়ার অ্যান্ড লার্ন কমিউনিটি সিএসএলসিএস।

ঈদ উপহারের বিশেষ প্যাকেজে ছিল চাল, ডাল, চিনি, তেল, সেমাই, গুঁড়া দুধ, পেঁয়াজ, লবণ, আলু, গুঁড়া সাবান ও মুড়ি।

হাজী মর্ত্তুজা খাঁন জানান, প্রতি বছরের মতো এবারও তার ছেলে মুস্তাফিজুর রহমান খাঁন এবং তার প্রবাসী ও দেশীয় বন্ধুদের উদ্যোগে গ্রামের অসহায় মানুষের জন্য ঈদ উপহার পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।