মঙ্গলবার

১৭ মার্চ, ২০২৬ ৩ চৈত্র, ১৪৩২

ছবির ইউআরএল ফাইলনেম বিতর্কে প্রথম আলোর কর্মী চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬ ১০:২৬

শেয়ার

ছবির ইউআরএল ফাইলনেম বিতর্কে প্রথম আলোর কর্মী চাকরিচ্যুত
ছবি সংগৃহীত

প্রথম আলোর ইংরেজি অনলাইন সংস্করণে প্রকাশিত একটি ছবির ইউআরএল ফাইলনেমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নামের পাশে অসৌজন্যমূলক শব্দ ব্যবহারের অভিযোগে সংশ্লিষ্ট এক কর্মীকে চাকরিচ্যুত করেছে প্রথম আলো কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়ার পর অভ্যন্তরীণ অনুসন্ধানে কর্মীর সংশ্লিষ্টতা শনাক্ত হলে সোমবার তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ১৫ মার্চ রোববার প্রথম আলোর ইংরেজি অনলাইনে প্রকাশিত একটি ছবির ইউআরএল ফাইল লোকেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নামের পাশে আপত্তিকর শব্দ ব্যবহারের বিষয়টি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি সামনে আসার পর বিভিন্ন শ্রেণি-পেশার নেটিজেন এ ধরনের ব্যবহারের সমালোচনা করেন।

এ ঘটনায় প্রথম আলো কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে অনুসন্ধান চালায়। অনুসন্ধানে ছবিটির ইউআরএল ফাইল লোকেশনে অসৌজন্যমূলক শব্দ ব্যবহারের সঙ্গে একজন কর্মীর সংশ্লিষ্টতা শনাক্ত করা হয়।

প্রথম আলো কর্তৃপক্ষ জানায়, সাংবাদিকতার নীতি ও চর্চাবিরোধী এ ধরনের কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্ট কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে একজন কর্মীর এমন অপেশাদারি আচরণের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।



banner close
banner close