সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া এলাকায় চোরাই মালামাল বেচাকেনা ও মাদক সেবনের অভিযোগে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় চোর চক্রের মূল হোতা সামিদুলসহ তার সহযোগীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার দুপুরে উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমা, রায়গঞ্জ-সলঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম এবং সলঙ্গা থানার ওসি সাকিউল ইসলামসহ সমন্বিত প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার কারণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে সামিদুলের মাদক সেবন, বিক্রি এবং চুরি-ডাকাতির মালামাল প্রকাশের ভিডিও ভাইরাল হওয়া উল্লেখ করা হয়েছে। এছাড়া সামিদুলের একটি টর্চার সেলে নির্যাতনের ভিডিও প্রকাশ পাওয়া অভিযানের একটি কারণ হিসেবে ধরা হয়েছে।
উল্লেখ্য, এলাকায় চুরি, ডাকাতি ও মাদকের সঙ্গে জড়িত বিভিন্ন মামলার আসামি সামিদুলের বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।
উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা বলেন প্রশাসন চুরি, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। রায়গঞ্জ-সলঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান অভিযানটি বিচ্ছিন্ন নয় এবং অপরাধ দমনে নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালানো হবে।
আরও পড়ুন:






.jpg)

