রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

ঈদ যাত্রাকে নিরাপদ রাখতে কোস্ট গার্ড দক্ষিণ জোন

ভোলা প্রতিনিধি :

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ১২:৪৭

শেয়ার

ঈদ যাত্রাকে নিরাপদ রাখতে কোস্ট গার্ড দক্ষিণ জোন
ছবি বাংলা এডিশন

পবিত্র ঈদ-উল-ফিতরকে ঘিরে উপকূলীয় জেলা ভোলার নৌপথের যাত্রায় দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের টহল জোরদার করেছে।

আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় ভোলা ইলিশা ঘাটে এক জন সচেতনতা সভা করে।

গত ১৫ই মার্চ২০২৬ থেকে ২৬ মার্চ ২৯২৬ মার্চ পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলার ইলিশা, খেয়া ঘাট,বেদুরিয়া, নাজিরপুর,চৌমুহনী, লক্ষীপুর, মজু চৌধুরী হাট,আলেকজান্ডার, বরিশালের ডিসি ঘাট,উলানিয়া,পুরাতন হিজলা,পটুয়াখালীর আলীপুর, পটুয়াখালী, কলাপাড়া,বাউশিয়া,নোয়াখালীর তমরুদ্দিন,রামনেওয়াজ,এবং বরগুনা জেলার কাকছিড়া সহ পাথর ঘাটার গুরুত্বপূর্ণ ঘাটে বিশেষ টহল টীম,জনসচেতনতা মূলক মাইকিং, লিপলেট বিতরণ করছে।

কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন রাত ২৪ ঘন্টা অব্যাহত আছে এবং ঈদুল ফিতরের পরবর্তী যাত্রী সাধারণের নৌ যাত্রা নিরাপদ রাখতে কোস্ট গার্ড বদ্ধপরিকর।