মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় গুলির ঘটনা, একজন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬ ২২:৩০

শেয়ার

কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় গুলির ঘটনা, একজন গুলিবিদ্ধ
প্রতিকী ছবি

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় প্রকাশ্যে এলোপাতাড়ি গুলির ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতের দিকে এক যুবক হঠাৎ কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় চার রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে সংশ্লিষ্টরা অনুসন্ধান চালাচ্ছেন।



banner close
banner close