রবিবার

১৫ মার্চ, ২০২৬ ১ চৈত্র, ১৪৩২

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভেজাল ঘোল তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬ ১২:২৮

আপডেট: ১৫ মার্চ, ২০২৬ ১২:২৯

শেয়ার

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভেজাল ঘোল তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা–এ দুধ ও দুগ্ধজাত পণ্যে ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ভেজাল ঘোল তৈরির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারে দুধের গুণগত মান পরীক্ষা করা হয়। বিশেষ করে দহকুলা বাজার ও বাল্যপাড়া এলাকায় দুধ পরীক্ষা করে অধিকাংশ ক্ষেত্রে মান সন্তোষজনক পাওয়া যায়।

তবে সলপ ইউনিয়ন–এর সলপ এলাকায় একটি ঘোলঘরে ভেজালের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আব্দুল খালেককে নিষিদ্ধ ঘোষিত চিনি ব্যবহার করে ঘোল তৈরির দায়ে খাদ্য নিরাপত্তা আইন, ২০১৩–এর ৩৯ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড করেন। জরিমানার অর্থ আদায় করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান।

অভিযান পরিচালনা টিমে স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত উপজেলার আরও দুটি প্রতিষ্ঠানে জরিমানা করে। একটি ঘোলের দোকান এবং একটি মিষ্টির দোকানে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে অর্থদণ্ড দেওয়া হয়।



banner close
banner close