শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
ফ্যামিলি কার্ডের নামে চেকবই চুরির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে উত্তরাঞ্চলে নতুন সড়ক স্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা চালু, ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইরানের হুমকির মুখে সংযুক্ত আরব আমিরাতের বন্দর এলাকা খালির আহ্বান ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেট কার খাদে, দেড় বছরের শিশু নিহত নতুন মামলায় গ্রেপ্তার দেখানোয় আটকে গেল সাবেক প্রধান বিচারপতির মুক্তি হাদির হত্যাকারীদের পালাতে সহায়তা করা ফিলিপ ভারতে গ্রেপ্তার ফিটনেসবিহীন গাড়ি ও আইন না মানাই সড়ক দুর্ঘটনার কারণ : শায়খ আহমাদুল্লাহ

ঝালকাঠিতে নৌ কর্মকর্তার গাড়ি খাদে, শিশুকন্যা নিহত

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ২০:৩০

শেয়ার

ঝালকাঠিতে নৌ কর্মকর্তার গাড়ি খাদে, শিশুকন্যা নিহত
ছবি বাংলা এডিশন

ঝালকাঠির রাজাপুরে নৌবাহিনীর এক কর্মকর্তার প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা ওই কর্মকর্তা ও তার স্ত্রী আহত হয়েছেন।

শনিবার বিকেল সোয়া চারটার দিকে খুলনা-বরিশাল মহাসড়কের উপজেলার বাগড়ি বাজার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ বরিশাল নৌবাহিনীতে কর্মরত। তিনি নিজেই প্রাইভেট কার চালিয়ে মংলা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বাগড়ি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটি তার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে। এ সময় গাড়িতে থাকা তার দেড় বছর বয়সী মেয়ে মেহেরিমা গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ ও তার স্ত্রী রুমানা আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনগত প্রক্রিয়া শুরু করেছে।



banner close
banner close