সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখা। শুক্রবার শহরের গ্রান্ড চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর ও সহকারি অধ্যাপক মিজানুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাংবাদিক মির্জা হুমায়ুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাস্টার আব্দুল মালেক, পৌর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক খালেদ সাইফুল্লাহ, সাবেক উপজেলা শিবির সভাপতি আব্দুস সবুর, আক্তার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল হালিম এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল খালেক।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাংবাদিক বিমল কুন্ডু, আবুল কাশেম, লাইফ চৌধুরী, আমিনুল ইসলাম ও জাকারিয়া মাহমুদ। এছাড়া রাজিব রাসেল, হাজী তামিম, আব্দুল হান্নান, আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করেন। জাতীয় জীবনের সংকটময় মুহূর্তে এই বিবেক নিরব থাকলে জাতি বিপর্যয়ের সম্মুখীন হয়। তিনি সাংবাদিকদের ভয়-ভীতি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা কোনো ধরনের বাঁধা বা হুমকির সম্মুখীন হলে জামায়াতে ইসলামী তাদের পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন:



.jpg)




