শুক্রবার

১৩ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন, ১৪৩২

রাজধানীর নদ্দায় ফুটওভার ব্রিজের পাশে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬ ২২:৩৫

শেয়ার

রাজধানীর নদ্দায় ফুটওভার ব্রিজের পাশে ভয়াবহ আগুন
ছবি সংগৃহীত

রাজধানীর নদ্দা এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে ফুটওভার ব্রিজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, রাস্তার পাশে থাকা বিদ্যুতের লাইনের থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ফুটওভার ব্রিজ ও আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুনের সূত্রপাত এবং দ্রুত বিস্তার ঘটায় তাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারিত হয়নি।



banner close
banner close